আপাতত গ্যাসের দাম বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ শনিবার রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে পেট্রোবাংলা।বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত সংবাদের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, এই মূহুর্তে সরকারের গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। এ নিয়ে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হলো। দেশে দীর্ঘদিন ধরেই জ্বালানি খাতে আমদানিনির্ভরতা বাড়ছে। দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন কমে আসায় চাহিদা মেটাত...