গ্যাস স্বল্পতায় সাত মাস বন্ধ থাকার পর আবার সংযোগ পেয়েও ইউরিয়া উৎপাদন শুরু করতে পারেনি যমুনা সার কারখানা।জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত কারখানাটিতে স্টার্ট-আপ কার্যক্রম চললেও প্রতিদিন প্রায় আড়াই কোটি টাকার গ্যাস ব্যবহার হচ্ছে। তবে সেই গ্যাস থেকে এখনো ইউরিয়া সার উৎপাদন করা সম্ভব হচ্ছে না। কারণ গ্যাসের চাপ কম।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে কারখানাটির স্টার্ট-আপ কার্যক্রম শুরু হয়। প্রয়োজনীয় গ্যাসের চাপ পাওয়া গেলে ২৮ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিকভাবে ইউরিয়া উৎপাদনে যা...