বিদেশি শিক্ষার্থী কমেছে, সঙ্গে বেড়েছে পরিচালন ব্যয়। দেশীয় শিক্ষার্থীদের টিউশন ফিও বছরের পর বছর প্রকৃত খরচের সঙ্গে তাল মেলাতে পারেনি। সব মিলিয়ে ব্রিটেনের বহু বিশ্ববিদ্যালয়ের আর্থিক অবস্থায় এখন টান। এই সংকটেই সুযোগ দেখছে ইউরোপের সবচেয়ে বড় মুনাফাভিত্তিক উচ্চশিক্ষা গোষ্ঠী গ্যালিলিও গ্লোবাল এডুকেশন। আর্থিক সমস্যায় থাকা একাধিক ব্রিটিশ বিশ্ববিদ্যালয় অধিগ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে প্যারিসভিত্তিক প্রতিষ্ঠানটি।সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফাইন্যানশিয়াল টাইমসের প্রতিবেদনে গ্যালিলিওর প্রধান নির্বা...