ময়মনসিংহ নগরীর গৌরীপুর লজ। গৌরীপুরের জমিদাররা এ ভবন তৈরি করেছেন বলেই এ নামকরণ। তবে ঐতিহ্যবাহী এই ভবনটির হচ্ছে না সংস্কার। অনেক দিন ধরেই সোনালী ব্যাংকের আওতাধীন এটি। সেখানে বসবাস করেন ব্যাংকের কর্মকর্তারা। এর ভেতরে ঢুকতে পারেন না সাধারণ কোনো ব্যক্তি। এমনকি ছবি তুলতে গেলেও দেওয়া হয় বাধা। সম্প্রতি এ ভবনটি সংরক্ষণ ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভিন্ন সূত্রে জানা যায়, ১৮৯৭ সালে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে মহারাজা সূর্যকান্তের দোতলা বাসভবন ‘শশী লজ’ ক্ষতিগ্রস্ত...