রাষ্ট্রের সবচেয়ে গোপন কক্ষের চাবি একসময় ছিল তার হাতে। এখন সেই মানুষই বিচারপূর্ব আটক। অভিযোগ, দায়িত্ব ছাড়ার পরও বছরের পর বছর তিনি পেয়েছেন গোয়েন্দা সংস্থার অতি সংবেদনশীল নথি। সেগুলোর কিছু বিদেশি গোয়েন্দা সংস্থার স্বার্থে ব্যবহারের সন্দেহও করছে তদন্তকারীরা।অগুস্ট হ্যানিংকে ঘিরে কেলেঙ্কারি তাই আর একজন সাবেক গোয়েন্দাপ্রধানের মামলায় আটকে নেই। বৃহস্পতিবার তা পৌঁছে গেছে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পার্লামেন্টের গোয়েন্দা তদারকি ব্যবস্থার ভেতরেও।বৃহস্পতিবার (৮ অক্টোবর) জার্মান সংবাদমাধ্যম ডয়চল্যান্ডফু...