যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে নাট্যসংগঠন গোল্লাছুটের প্রথম প্রযোজনা ‘অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান’-এর সফল মঞ্চায়ন হয়েছে। দীর্ঘ কয়েক মাসের প্রচেষ্টা ও নিয়মিত মহড়ার পর প্রবাসী বাঙালি শিল্পীদের অংশগ্রহণে মঞ্চে আসে বিশ্বখ্যাত ব্রিটিশ রহস্যসাহিত্যিক আগাথা ক্রিস্টির কালজয়ী রহস্যনাটকটি। দর্শকদের প্রশংসা পেয়েছে নাটকটির অভিনয়, মঞ্চসজ্জা, আলোক পরিকল্পনা ও সামগ্রিক প্রযোজনার মান।গত ৩০ অক্টোবর শুক্রবার ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে অবস্থিত কাবারলি থিয়েটারে নাটকটির মঞ্চায়ন হয়। নির্দেশনায় ছিলেন হুসাইনুল আবে...