অভাবের সংসারে বড় হয়েছে মিথিলা আক্তার পুষ্প। বাবার পেশা নিরাপত্তাকর্মী, মা পোশাক কারখানার শ্রমিক। সংসারের খরচ মেটাতেই যেখানে প্রতিদিন লড়াই করতে হয়, সেখানে মেয়ের পড়াশোনার খরচ জোগানো ছিল তাদের জন্য বাড়তি চাপ। তবু সে প্রতিকূলতা থামাতে পারেনি মিথিলার স্বপ্নকে; বরং অভাবকে সঙ্গী করেই এগিয়ে গেছে সে। এবার এসএসসি পরীক্ষায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে মিথিলা।
মিথিলার গোল্ডেন জিপিএ ৫ পাওয়ার খবর সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে তার মা-বাবাকে। মেয়ের ফলাফলে ইয়ায়ুল ইসলাম ও লাইলী...