ছোটবেলা
থেকে সেরাদের খেলা দেখেই বেড়ে
উঠেছেন এই সাবেক ফুটবলার
ও কোচ। পেলে, ম্যারাডোনা,
মেসি, রোনালদোর খেলা নিয়ে তার
মূল্যায়ন বলেছেন সনৎ বাবলার কাছে
৬৪-তে মামার বিয়ে
হলো। মামা ডাক্তার। ময়মনসিংহে
বিয়ের পর ঢাকায় বউভাত,
বউভাতের পর ফুলবাড়িয়া স্টেশন
থেকে ট্রেনে উঠিয়ে দিতে গেলাম। মামি
আমার বয়সীই হবে। স্টেশনে ম্যাগাজিনের
স্টল থেকে আট আনায়
একটা ইন্ডিয়ান ম্যাগাজিন কিনলাম। মামিই প্রথম পাতা ওল্টাতে লাগল।
হঠাৎ বলে ওঠে, ‘আরে
তুমি কি এটার জন্য
কিনেছ নাকি!’ আমাকে দেখাল একটি খেলোয়াড়ের ছবি।
তখন ১৯...