গোপালগঞ্জে থেমে নেই সহিংসতা। এবার কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। একই সঙ্গে মুকসুদপুর থানা ও ওই এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায়ও হয়েছে হামলা।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানীতে সংসদ সদস্য সেলিমুজ্জামানের বাড়িতে ককটেল নিক্ষেপ করা হয়। পরে উত্তেজিত জনতা পেট্রল ঢেলে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।এ ছাড়া প্রায় একই সময়ে মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকের শাখায়ও ঘটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা।গত রাত থেকে নতুন করে বড়...