তখন দৈনিক পত্রিকায় সাংবাদিকতা শুরু করেছি। প্রতিদিন অনেক রাতে বাসায় ফিরতাম। পরদিনের পত্রিকা হাতে নিয়ে ঘুম ঘুম চোখে ফেরা। আমি, সহকর্মী রশীদ মামুন, আমেরিকা প্রবাসী তুষার হায়াতসহ কয়েকজন ছিলাম অফিসের শেষ প্রতিনিধি। গভীর রাতে ফেরার পর ক্লান্ত-শ্রান্ত দেহ-মন এলিয়ে পড়ে ঘুম ভাঙে পরদিন দুপুরে।আসকারদিঘির পাড়ে পিসির বাসায় থাকতাম। আমি তৃতীয় তলার যে কক্ষে ঘুমাতাম সেখানে ল্যান্ড ফোনের একটা প্যারালাল লাইন ছিল। সেদিন ঘুমাচ্ছিলাম। হঠাৎ ফোন বেজে ওঠে। কয়েকবার বেজে চলেছে। ঘুমচোখে ফোনটা ধরলাম। ওপাশ থেকে শেখর বলল, ‘সৈ...