মানুষের সামনে ভালো থাকা খুব কঠিন কোনো কাজ নয়। চারপাশে যখন
মানুষের চোখ, সামাজিক
মর্যাদা, পারিবারিক
পরিচয় কিংবা নিজের ভাবমূর্তি রক্ষার তাগিদ থাকে, তখন অনেকেই নিজেকে সংযত রাখে। কিন্তু
আসল পরীক্ষা শুরু হয় তখন,
যখন ঘরের দরজা বন্ধ,
চারপাশ নিস্তব্ধ,
দেখার মতো কেউ নেই। যখন মানুষ একা থাকে, সেখানে কোনো সামাজিক ভয় নেই, নেই লজ্জার
আশঙ্কা, নেই
সমালোচনার ভয়। তখন শুধু থাকে নফস, শয়তানের প্ররোচনা এবং আল্লাহর প্রতি তার ঈমানের পরীক্ষা।
আজকের প্রযুক্তিনির্ভর জীবন এই পরীক্ষাকে আরও কঠিন করে
দিয়েছে। কারণ এক...