রাজবাড়ীর দৌলতদিয়ায় বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে নূর আমিন (৬) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।আজ শুক্রবার দুপুরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ অভিযান চালায়।শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান মেলেনি। নিখোঁজ নূর আমিন দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর দৌলতদিয়া সাত্তার মেম্বারপাড়া গ্রামের রেজাউল করিম ফকিরের ছেলে।স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে কয়েকজন বন্ধুর...