একটি গুহায় বছরের পর বছর ঘুরে বেড়িয়েছেন হাজারো মানুষ। কেউ এসেছেন প্রাচীন সম্পদের খোঁজে, কেউ এসেছেন ঘুরতে। গুহার দেয়ালে নিজেদের নাম-তারিখও লিখেছেন অনেকে। অথচ সেই দেয়ালেই লুকিয়ে ছিল হাজার হাজার বছর আগের মানুষের আঁকা ছবি ও নানা নকশা! এত মানুষের যাতায়াতের পরও কেউ বুঝতে পারেননি, তারা আসলে ইতিহাসের এক অসাধারণ নিদর্শনের সামনে দাঁড়িয়ে আছেন।স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়ার একটি গুহায় ঘটেছে এমন ঘটনা। কভা দে লা ফন্ত মায়োর নামের এই গুহায় সম্প্রতি পাওয়া গেছে প্রাচীন প্রস্তর যুগের ২৮০টি খোদাইচিত্র। গবেষক...