ইলিশের কথা উঠলেই সবার আগে আসে বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা কিংবা চাঁদপুরের কথা। রুপালি আঁশের এই মাছ শুধু বাঙালির খাবারের তালিকায় নয়, এটি বাঙালির সংস্কৃতি ও আবেগের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে। বাংলাদেশ ছাড়াও ভারতের গুজরাটে পাওয়া যায় ইলিশ।এ কথা কথা শুনলে অনেকেরই অবাক লাগতে পারে। গুজরাটের সমুদ্র ও নদীর মোহনায়ও ইলিশ ধরা পড়ে। এমনকি এই মাছ এখন গুজরাটের স্থানীয় বাজার ছাড়িয়ে ভারতের পূর্বাঞ্চলের বাজারেও যাচ্ছে। গুজরাটের ইলিশের গল্পের কেন্দ্রে রয়েছে আরব সাগর এবং নদীর মোহনা। ইলিশ মূলত সামুদ্রিক মাছ হলেও প্...