কয়েক দিন পরপরই মন্ত্রিসভায় রদবদল হয়। দুনিয়াজোড়া এই প্র্যাকটিস। দায়িত্ব নেওয়ার ছয় মাসের মাথায় গত ২২ আগস্ট রদবদল হয়েছে তারেক রহমানের মন্ত্রিসভায়ও। কিন্তু এ রদবদলেও মন্ত্রণালয়ের গুচ্ছায়নের বিষয়টি অটুট আছে। এক মন্ত্রীর হাতে আছে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব। এরকম নজির একাধিক।
বিষয়টি নিছক দায়িত্ব বণ্টন হিসেবে দেখার সুযোগ নেই। যেসব মন্ত্রণালয় কাছাকাছি ধরনের কাজ করে, সেগুলো আগলানোর দায়িত্ব একই মন্ত্রীর হাতে দেওয়ার মধ্যে সমন্বয় বাড়ানোর চিন্তা রয়েছে। আর সেখান থেকেই সামনে আসে বড় প্রশ্ন— মন্ত্রীদের দায়িত্ব য...