জাতীয়
জাদুঘরের মতো একটি গুরুত্বপূর্ণ
প্রতিষ্ঠানে আয়োজিত বিশেষ প্রদর্শনী স্বাভাবিকভাবেই দর্শকের আগ্রহের জায়গা। আর সেই প্রদর্শনী
যখন জাতীয় কবি কাজী নজরুল
ইসলামকে ঘিরে, তখন তার তাৎপর্য
আরও গভীর হয়ে ওঠে।
বিশেষত, যেখানে কবির জীবনের এমন
কিছু স্মৃতিচিহ্ন দেখার সুযোগ রয়েছে, যা এর আগে
নিয়মিত দর্শনার্থীদের সামনে উপস্থাপিত হয়নি। পরিচিত ইতিহাসের বাইরে নতুন কিছু আবিষ্কারের
আনন্দের পাশাপাশি এ যেন জাতীয়
ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের
সঙ্গে নতুন করে পরিচিত
হওয়ার সুযোগ। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান...