দিল্লিতে অষ্টাদশ ব্রিকস সম্মেলনের আগে থেকেই জল্পনা ছিল, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কি ভারতে আসবেন? কিরগিজস্তানের বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকের পর সেই জল্পনা আরও জোরালো হয়। শেষ পর্যন্ত ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে পৌঁছন শি। সাত বছর পর তার ভারত সফর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক নতুন করে প্রশ্ন তুলেছে- ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর তিক্ততার মধ্যেও কেন সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে বেজিং?বিশেষজ্ঞদের মতে, এর উত্তর শুধু কূটনীতিতে নয়, চীনের অর্থনীতির ভিতরেও লুকিয়ে রয়েছে। বিবিস...