ছিলেন পুরোদস্তুর
গার্মেন্টস ব্যবসায়ী। ওটাই ছিল তার পরিচয়। ঘটনাক্রমে হয়ে গেলেন গীতিকবি। তাতেও সফল।
গোলাম মোর্শেদের সঙ্গে আড্ডা দিয়ে লিখেছেন
সৈয়দ ফরহাদ
গানের জগতে আসার কোনো পরিকল্পনাই ছিল না গোলাম
মোর্শেদের। গান লিখবেন— এমন চিন্তাও কখনো করেননি। কবিতা ভালোবাসতেন, কখনো গভীর রাতে
নিজের মতো করে লিখতেনও। কিন্তু সকালে উঠে সেসব লেখা দেখে মনে হতো, রবীন্দ্রনাথের প্রভাব
থেকে বেরোতেই পারেনি! রাগ করে ছিঁড়ে ফেলতেন। আবার রাতে লিখতেন।
গান শেষ পর্যন্ত তার কাছে এসেছে অন্য জানালা
দিয়ে। সেই জানালার নাম...