ব্রিটিশ চ্যানেলের অবস্থিত স্বায়ত্তশাসিত গার্নসি দ্বীপের ঐতিহাসিক প্রসাদ হ্যাভিল্যান্ড হল ৬ কোটি ৫০ লাখ
পাউন্ডে বিক্রির জন্য বাজারে তোলা হয়েছে। প্রায় ৮০ একর জমির ওপর বিস্তৃত প্রসাদটি একসময়
দ্বীপের লেফটেন্যান্ট গভর্নর ও পরে মার্মালেড
ব্যবসায়ী এবং অস্কারজয়ী দুই অভিনেত্রীর আবাসস্থল ছিল।
বিলাসবহুল প্রসাদটিতে রয়েছে ৬টি বেডরুম এবং ৭টি বাথরুম। অভ্যর্থনা কক্ষ রয়েছে
পাঁচটি। রয়েছে একটি ইনডোর সুইমিংপুল, সাজানো বাগান, বিস্তৃত পার্ক এলাকা
এবং কৃষিজমি। একে দ্বীপের সবচেয়ে বড় ব্যক্তিমালিকানাধ...