সদ্যপ্রয়াত সংগীতশিল্পী শেখ সাহেদ আলীর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার
‘তুমি তো ফাটাইয়া দিসো মিয়া।’
‘কী সাহেদ ভাই?’
‘আরেহ, তোমার নতুন গানটা শুনলাম, ফাটায় দিসো।’
এই ছিলেন সাহেদ ভাই। দিল খোলা, উদার, সহজ আর প্রাণোচ্ছল। তাকে প্রথম চিনেছি তার ‘গান নেবেন গান’ অ্যালবামের সিডি কভারে। কী অসাধারণ অ্যালবাম। কী আধুনিক প্রচ্ছদ। তারপর সরাসরি গান শুনলাম ধানমন্ডি ওম্যান কমপ্লেক্সে। তখনো শ্রোতা হিসেবেই গান শোনা।
সাহেদ ভাই এক অবাক গানওয়ালা। আমার যেমন পছন্দ। একই সঙ্গে সিঙ্গার-সংরাইটার। ঠিক কবে...