রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি জমজমাট অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের গুরুতর অভিযোগ তুলেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। রবিবার মধ্যরাতে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পরই ফেসবুক লাইভে এসে চরম ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন এই অভিনেত্রী।রবিবার মধ্যরাতে গুলশান শুটিং ক্লাবে পাঁচ দিনব্যাপী চলা ওই অনুষ্ঠানের শেষ দিন ছিল। অনুষ্ঠান শেষে বের হওয়ার মুহূর্তে হঠাৎ করেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ফেসবুকে লাইভে এসে পরীমনি দাবি করেন, পুরো অনুষ্ঠান...