গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের ওপর ছুরির আঘাত ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা হয়েছে।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবু তাহের নয়নের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী মোহাম্মদ মনির হোসেন।আদালতের মতো সর্বোচ্চ নিরাপদ ও বিচারিক পরিবেশে এমন ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আইনজীবী ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।গত ২৮ জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় মামলাটি নথিভুক্ত হয়।এজাহার সূত্রে জানা গেছে,...