নেত্রকোনায় নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার ভোরে সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মাসুল ওরফে মাহফুল (৩৫)। তিনি ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।স্থানীয়রা জানান, গতকাল শনিবার রাত ১২টার দিকে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান মাহফুল। পরিবারের অন্য সদস্যরাও নিজ নিজ কক্ষে ছিলেন। আজ ভোরে ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান মাহফুলের ...