দেশের
গলফের ইতিহাসের তর্কাতীত সেরা সিদ্দিকুর রহমান।
দুবারের এশিয়ান ট্যুর বিজয়ী অবশ্য অনেক দিন ধরে
নেই আলোচনায়। বয়স বাড়লেও চেষ্টা
জারি রেখেছেন। নিজের মতো করে নিজেকে
ফিরে পাওয়ার লড়াইয়ে তিনি, সামনের লক্ষ্য এশিয়ান গেমস। জাপানে হতে যাওয়া মর্যাদার
আসরে জামাল হোসেন ও বাদল হোসেনকে
নিয়ে জ্বলতে চান, দেশকে এনে
দিতে চান সাফল্য।
২০১০
সালে ব্রুনাই ওপেন জিতে শুরু
সিদ্দিকুরের জয়যাত্রা। একসময় কুর্মিটোলা গলফ ক্লাবের ক্যাডি
নিজের চেষ্টায় হয়ে ওঠেন সবচেয়ে
উজ্জ্বল মুখ। উত্তুঙ্গ ফর্মে
তিন বছর পর দ্বিতী...