বরাবর
মহানির্দেশক, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী, ঢাকা।
জনাব, চরম শঙ্কা নিয়ে চিঠিটি লিখছি। কুমিল্লার নাঙ্গলকোটে ২৭টি ভুয়া ও কাগজপত্রহীন হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার মহাসমারোহে তাদের ‘অস্ত্রোপচার মেলা’ চালিয়ে যাচ্ছে! একজন ডাক্তার দিয়েই একই সঙ্গে অজ্ঞান করা আর পেট কাটা, অদক্ষ টেকনিশিয়ান দিয়ে সম্পূর্ণ কাল্পনিক ও মনগড়া ভুল রিপোর্ট তৈরি— স্বাস্থ্যসেবার এমন রোমাঞ্চকর অলিম্পিক বিশ্বের আর কোথায় মিলবে?
যাদের অঢেল টাকা আছে, সামান্য সর্দি-কাশি হলেই তারা এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক বা সিঙ্গাপুর ছোটেন। কিন...