বিশ্বে সড়ক দুর্ঘটনায় (রোডক্র্যাশ) মৃত্যুর ৯২ শতাংশই হচ্ছে গরিব (নিম্ন ও মধ্যম আয়ের) দেশগুলোয়। সড়কে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনের বেশি মৃত্যু হচ্ছে এসব দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সংস্থাটির হিসাবে, উচ্চ আয়ের দেশগুলোর তুলনায় নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার তিনগুণ বেশি। অর্থনৈতিক সক্ষমতার পাশাপাশি নিরাপদ সড়কব্যবস্থার ঘাটতিও এ পার্থক্যের অন্যতম কারণ।
বাংলাদেশেও সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। ডব্লিউএইচওর প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সাল...