সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। তবে আমরা ধর্মীয় মূল্যবোধকে ধারণ করি। ধর্মীয় মূল্যবোধ বলতে কোনো একক ধর্মকে বোঝায় না, বরং সব ধর্মের সারকথা একই—শান্তি, সততা, অন্যের সম্পদ দখল না করা এবং সৎ পথে চলা।আজ শুক্রবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার পঞ্চবটী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পূজার নিরাপ...