প্রথম খবরটা জানলাম একজনের ফেসবুকের পোস্টে। লালমনিরহাটের হাতীবান্ধায় বাঘ দেখা গেছে! বুঝতে বাকি রইল না এটা চিতাবাঘ। তারপর বিভিন্ন সংবাদমাধ্যমে এর আক্রমণে কয়েকজন আহত হওয়ার খবরও চোখে পড়ল। আবার ফেসবুকের ছবিতে চিতাবাঘ লুকিয়ে থাকার সম্ভাব্য জায়গা ঘিরে শত শত মানুষকে লাঠিসোটা নিয়ে ঘিরে থাকতেও দেখলাম। কোনো কোনো সূত্র বলছে, এটি শেষমেশ সীমান্ত পেরিয়ে যেখান থেকে এসেছে, সেখানেই ফিরে বেঁচেছে। তবে ভারতীয় সীমান্তঘেঁষা কিছু এলাকায় গত কয়েক দিন এখনো চিতাবাঘ দেখার দাবি উঠছে।
আমার মনে পড়ে, ছোটবেলায় নব্বইয়ের...