মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব কলম্বাস ক্রু তাদের রিজার্ভ দলের কোচ ফেদেরিকো হিগুয়াইনকে বরখাস্ত করেছে। এক নারী রেফারির হাত ধরে তাকে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছে হিগুয়াইনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে এমএলএস নেক্সট প্রোর একটি ম্যাচে। এ ঘটনার পর ম্যাচেই হিগুয়াইনকে লাল কার্ড দেখানো হয়। পরে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধও করা হয়েছিল।কলম্বাস ক্রুর জেনারেল ম্যানেজার ইসা তাল এক বিবৃতিতে বলেন, ‘আমাদের ক্লাব, খেলোয়াড় ও সহায়তাকারী কর্মীদের স্বার্থে ফেদেরিকো হিগুয়াইনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধা...