সুনির্দিষ্ট ঘোষণা না থাকলেও এখন ধরে নিতেই হয় যে, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্য কোনো বিদেশ সফরে যাচ্ছেন না। ৮ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশনে যোগ দিতে তার ২১ তারিখ যাওয়ার কথা এবং সম্ভবত ভাষণ দেবেন ২৪ তারিখ। ছয় মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ পেয়েও জানা-অজানা নানা কারণে গড়িমসি এবং দুই দেশের সম্পর্কের টানাপড়েনে তিনি ভারতে দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরে গেলেন না। ভবিষ্যতে কখনো যাবেন। ১২-১৩ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় ব...