পশ্চিমবঙ্গে পরপর
দুই জেলায় খ্রিস্টান পরিবারকে ঘিরে হামলা, হেনস্তা ও জোর করে ধর্মীয় আচার পালনে বাধ্য
করার অভিযোগ উঠেছে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার
এ দুই ঘটনায় আক্রান্তরা দাবি করেন, খ্রিস্টধর্ম ত্যাগ করে হিন্দুধর্ম গ্রহণে রাজি না
হওয়ায় তাদের নিশানা করা হয়েছে। অভিযোগ ঘিরে পুলিশের ভূমিকা এবং সংখ্যালঘুদের ধর্মাচরণের
অধিকার নিয়েও এরই মধ্যে প্রশ্ন উঠছে।
পাঁশকুড়ার পশ্চিম
অর্জুনদা গ্রামের বাসিন্দা পার্বতী হেমব্রম সোরেনের অভিযোগ, গত ২৬ অক্টোবর সন্ধ্যা
সাড়ে ৭টা...