শীত পুরোপুরি না এলেও যশোরে শুরু হয়েছে খেজুরগাছ পরিচর্যার ব্যস্ততা। রস সংগ্রহের উপযোগী করে তুলতে কেউ গাছের ডালপালা পরিষ্কার করছেন, কেউ ছেঁটে প্রস্তুত করছেন গাছের মাথা। কয়েক দিনের মধ্যেই গাছে গাছে ঝুলবে মাটির হাঁড়ি। ভোরের আলো ফোটার আগে সেই হাঁড়িতে জমবে খেজুরের মিষ্টি রস। পরে চুলায় জ্বাল দিয়ে তৈরি হবে সুস্বাদু গুড় ও পাটালি। শীতকে ঘিরে জেলার বিভিন্ন গ্রামে এখন চলছে সেই প্রস্তুতি।খেজুরের রস ও গুড়কে কেন্দ্র করে যশোরের গ্রামীণ অর্থনীতিতে প্রতি বছরই তৈরি হয় বাড়তি কর্মচাঞ্চল্য। তবে দক্ষ গাছির সংকট, উৎপাদ...