মানুষের মর্যাদা শুধু তার জ্ঞান, সম্পদ, পদমর্যাদা
কিংবা সামাজিক পরিচয়ে নির্ধারিত হয় না। একজন মানুষ কতটা অন্যের উপকারে আসতে পারে, তার মধ্যেও
তার প্রকৃত মহত্ত্বের পরিচয় নিহিত। ইসলাম এমন একটি সমাজের স্বপ্ন দেখায়, যেখানে
মানুষ শুধু নিজের কল্যাণ নিয়ে ব্যস্ত থাকবে না; বরং অন্যের দুঃখ লাঘব করবে, বিপদে পাশে
দাঁড়াবে এবং মানুষের জীবনকে সহজ করার চেষ্টা করবে। এ কারণেই মহানবী (সা.) মানুষের
শ্রেষ্ঠত্বের একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে মানুষের উপকার করার বিষয়টিকে সামনে
এনেছেন।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—...