ঈদুল আজহা উপলক্ষে গরুর হাটে ব্যাপক বেচাকেনা। খাস আদায়ে ব্যস্ত স্থানীয় বিএনপি নেতারা। হাট শেষে হিসাবে আদায় হলো ৪০ লাখ টাকা। সরকারি কোষাগার পেল কেবল ১৫ লাখ। এ হিসাব খোদ খাস আদায় করা নেতার। তবে সহকারী কমিশনারের (ভূমি) দেওয়া হিসাব একেবারেই ভিন্ন। তার দাবি, ১৫ লাখ হলো আদায়ের পরিমাণ। বাকি টাকার নেই হ...