বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন ময়লা-আবর্জনায় ভরাট ও দুর্গন্ধ ছড়ানো খাল পরিষ্কারে নিজেই পানিতে নেমে কাজ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এবং বিডি ক্লিন বরিশালের সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান চলে।তার সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী, স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।অভিযানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খান, বিডি ক্লিন বরিশালের বিভা...