শেয়ারবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে তিন বিনিয়োগকারীকে ৪ কোটি ৮০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাদের বিরুদ্ধে একাধিক বিও হিসাব ব্যবহার করে নিজেদের মধ্যে শেয়ার কেনাবেচা, আগ্রাসীভাবে উচ্চমূল্যে শেয়ার কেনা ও বাজারে কৃত্রিম সক্রিয়তা তৈরির অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযুক্তরা হলেন মো. আজাদ হোসেন পাটোয়ারী, মো. নাসির উদ্দিন আকন ও মো. আক্তার হোসেন।
বিএসইসির সংশ্লিষ্ট আদেশ অনুযায়ী, নাসির উদ্দিন আক...