৩০ কেজি চাল। দাম মাত্র ৪৫০ টাকা। হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির এই চাল অনেকের সংসারে খাবারের বড় ভরসা। প্রতি কেজি ১৫ টাকা দরে চাল পাওয়ার এই সুবিধা পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ সহায়তা। কিন্তু মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নে এই কর্মসূচি এখন নানা প্রশ্ন ও অভিযোগে জর্জরিত।
সুবিধাভোগীর তালিকায় একই পরিবারের একাধিক সদস্যের নাম, কোথাও একই পরিবারের চারজন পর্যন্ত কার্ডধারী, আবার তালিকায় মৃত ব্যক্তি ও সৌদিপ্রবাসীর নাম। অভিযোগ— প্রকৃত দরিদ্র ও অসহায় অনেক পরিবা...