ছোট্ট
একটি দেশ বাংলাদেশ। আয়তনের
তুলনায় জনসংখ্যা বিপুল। মানুষের সংখ্যা বাড়ছে; কিন্তু বাড়ছে না আবাদি জমি।
বরং নগরায়ণের বিস্তারে প্রতি বছরই কমছে কৃষিজমির
পরিমাণ। এর মধ্যেও সারা
বছর বাজারে মিলছে নানা ধরনের শাকসবজি।
নদী-নালার প্রাকৃতিক উৎস থেকে মাছের
উৎপাদন
আশঙ্কাজনকভাবে
কমে গেলেও সে ঘাটতি পূরণ
করছে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা পুকুর
ও খামারের মাছ চাষ। ছোট-বড় খামারে বাড়ছে
দুধ, মাংস ও ডিমের
উৎপাদন। পুষ্টিসমৃদ্ধ খাবার এখন মানুষের নাগালের
মধ্যেই। শুধু দেশের চাহিদা
মেটানো নয়; বাংলাদেশে...