খাওয়ার পর অনেকেরই একটু বিশ্রাম নিতে, চা পান করতে কিংবা বিছানায় শুয়ে পড়তে ইচ্ছা করে। কেউ আবার খাবার শেষ করেই ব্যায়াম শুরু করেন। কিন্তু খাবার খাওয়ার পরপরই কিছু কাজ করলে হজমে অস্বস্তি, অ্যাসিড রিফ্লাক্স কিংবা পেটের সমস্যা বাড়তে পারে। আবার প্রচলিত কিছু ধারণার বৈজ্ঞানিক ভিত্তি ততটা শক্ত নয়।খাওয়ার পর যে ৭টি কাজ এড়িয়ে চলবেন-খেয়েই শুয়ে পড়াখাওয়ার পরপরই শুয়ে পড়লে পাকস্থলীর খাবার ও অ্যাসিড খাদ্যনালির দিকে উঠে আসতে পারে। এতে বুকজ্বালা, টক ঢেকুর ও অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বাড়তে পারে। বিশেষ করে যাঁদের আগে থ...