ত্বক আমাদের শরীরের আয়না। যখন সেই আয়নায় খসখসে লালচে দাগ আর চুলকানির আস্তরণ পড়ে, তখন জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। এমনই একটি দীর্ঘমেয়াদি চর্মরোগ হলো ‘সোরিয়াসিস’। এটি কোনো ছোঁয়াচে রোগ নয়। মূলত শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার ত্রুটির কারণে সুস্থ ত্বকও আক্রান্ত হতে পারে। দ্রুত ছড়িয়ে পড়া, চামড়া মোটা হয়ে যাওয়া এবং অসহ্য চুলকানি এই রোগের প্রধান বৈশিষ্ট্য।
সোরিয়াসিস কেন হয়?
সোরিয়াসিস একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত চর্মরোগ। অতিরিক্ত মানসিক চাপ এই রোগের বড় একটি কারণ। এ ছাড়া শরীরে দীর্ঘমেয়াদি ইনফেকশন, বিশেষ ক...