নেত্রকোনার খালিয়াজুড়িতে ডোবার পানিতে পড়ে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।আজ শনিবার সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।পরিবার জানায়, সকালে দুই শিশু খেলাধুলা করতে জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যায়। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা বিদ্যালয়ের সামনের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন...