দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক বিভাজন কাটিয়ে লিবিয়াকে এক করার প্রচেষ্টার মধ্যে এবার খলিফা হাফতারের সঙ্গে সম্পর্ক জোরদার করছে তুরস্ক। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আঙ্কারা সফরে করছেন তিনি। সফরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। লিবিয়ার গৃহযুদ্ধের অন্যতম প্রধান সামরিক নেতা হাফতার। দেশটির পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ তার নেতৃত্বাধীন বাহিনীর হাতে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি সরকারের আমন্ত্রণে তুরস্কের রাজধানীতে পৌঁছেছেন হাফতার।তুরস্কের এক সূত্র জানিয়েছে, সফরে তিনি দেশটি...