যশোর
সদর উপজেলার খরিচাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবন পরিত্যক্ত
ঘোষণা করা হয়েছে আরও
চার বছর আগে। এরপর
নির্মাণ হয়নি নতুন ভবন।
স্থানীয় লোকজনের সহায়তায় তৈরি টিনের অস্থায়ী
ঘরেই চলছে পাঠদান। শ্রেণিকক্ষ
সংকটের কারণে কখনো কখনো একই
কক্ষে একাধিক শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে। এর
সঙ্গে যোগ হয়েছে শিক্ষক
সংকটও। সব মিলিয়ে বিদ্যালয়টির
শিক্ষা কার্যক্রম চলছে নানা সীমাবদ্ধতার
মধ্যে।
শুধু
শ্রেণিকক্ষের সংকটই নয়, বিদ্যালয়টির একমাত্র
খেলার মাঠের অবস্থাও শিক্ষার্থীদের জন্য বড় স...