চটপটি, ঝালমুড়ি, পুরি-শিঙাড়া কিংবা ভাজাপোড়া, রাস্তার পাশের খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন ছোট রেস্তোরাঁয় খাবার পরিবেশনে এখনো বহুল ব্যবহৃত হচ্ছে পুরনো খবরের কাগজ বা ছাপানো বই-খাতার কাগজ। খাবার মোড়ানো থেকে শুরু করে প্লেটের নিচে বিছানো কিংবা হাত মোছার কাজেও ব্যবহৃত হচ্ছে এসব কাগজ।কম খরচ ও সহজলভ্যতার কারণে বিক্রেতাদের কাছে এসব কাগজ সুবিধাজনক হলেও, এতে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদান ও ভারী ধাতু খাবারের সঙ্গে শরীরে প্রবেশ করে তৈরি করতে পারে নানা স্বাস্থ্যঝুঁকি। তাৎক্ষণিকভাবে পেটের পীড়া ও খাদ্যবাহিত...