দেশের অন্যতম কেপিআই (Key Performance Indicator) ও প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চরম অরাজকতা, নিরাপত্তা ঝুঁকি ও প্রাতিষ্ঠানিক বৈষম্যের আখড়ায় পরিণত হয়েছে। যে বিমানবন্দরে লাখ লাখ যাত্রীর যাতায়াত এবং সংবেদনশীল জাতীয় নিরাপত্তা জড়িত, সেখানে কোনো সুনির্দিষ্ট অভিন্ন নীতিমালা ও পূর্ণাঙ্গ অনলাইন ব্যবস্থা ছাড়া শুধু মৌখিক নির্দেশ, ব্যক্তিগত পরিচিতি কিংবা উচ্চপদস্থ কর্মকর্তাদের সুপারিশে অকাতরে বিলানো হচ্ছে অস্থায়ী পাস। এটি শুধু প্রশাসনিক দুর্বলতাই নির্দেশ করে না; বরং আ...