Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

খবরদারির বিমানবন্দর

agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩
খবরদারির বিমানবন্দর

গ্রাফিকস: আগামীর সময়

দেশের অন্যতম কেপিআই (Key Performance Indicator) ও প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চরম অরাজকতা, নিরাপত্তা ঝুঁকি ও প্রাতিষ্ঠানিক বৈষম্যের আখড়ায় পরিণত হয়েছে। যে বিমানবন্দরে লাখ লাখ যাত্রীর যাতায়াত এবং সংবেদনশীল জাতীয় নিরাপত্তা জড়িত, সেখানে কোনো সুনির্দিষ্ট অভিন্ন নীতিমালা ও পূর্ণাঙ্গ অনলাইন ব্যবস্থা ছাড়া শুধু মৌখিক নির্দেশ, ব্যক্তিগত পরিচিতি কিংবা উচ্চপদস্থ কর্মকর্তাদের সুপারিশে অকাতরে বিলানো হচ্ছে অস্থায়ী পাস। এটি শুধু প্রশাসনিক দুর্বলতাই নির্দেশ করে না; বরং আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিমানবন্দর নিরাপত্তাব্যবস্থাকে এক মহাঝুঁকিপূর্ণ ও তামাশার মুখোমুখি দাঁড় করিয়েছে। আগামীর সময়-এ বুধবার প্রকাশিত প্রতিবেদনে এমনটাই দেখা যাচ্ছে।

গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক অভ্যন্তরীণ মূল্যায়ন প্রতিবেদনে স্পষ্ট ফুটে উঠেছে এই অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের নগ্ন ছবি। মাত্র পাঁচ দিনে ইস্যু হওয়া ৮০টি পাসের মধ্যে একটি বাহিনীর রেফারেন্সে ৩৪টি, শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ (এভসেক ও ডিএসওসহ) ১৪টি, বেবিচক সদর দপ্তর ১১টি, সচিবালয় চারটি, বেসরকারি প্রতিষ্ঠান চারটি, অন্য একটি নিরাপত্তা বাহিনী তিনটি, বিদেশি দূতাবাস দুটি, পুলিশ দুটি, বেসরকারি ব্যাংক দুটি ও বিভিন্ন প্রতিষ্ঠানের রেফারেন্সে বাকি পাসগুলো ইস্যু করা হয়েছে। এমন চিত্র প্রায় সবসময়ের।

অথচ একই জায়গায় অন্যান্য সরকারি সংস্থা বা জরুরি প্রয়োজনে আসা সাধারণ মানুষের বেলায় চাপিয়ে দেওয়া হয় অযৌক্তিক শর্ত ও চরম বিধিনিষেধ। যেখানে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিয়ম অনুযায়ী বিমানবন্দরে প্রবেশ নিয়ন্ত্রণ সর্বোচ্চ কঠোর ও প্রযুক্তিনির্ভর হওয়ার কথা, সেখানে এমন আনুকূল্য প্রদর্শন ও মৌখিক নির্দেশে পাস দেওয়া কেপিআই স্থাপনার সুরক্ষাকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে। অসৎ উদ্দেশ্যসম্পন্ন বা অপরাধী চক্র যদি এই ফাঁক গলে প্রবেশ করে, তবে তার দায়ভার কে নেবে?

অন্যদিকে, এই বিমানবন্দরেই আবার সাধারণ ও বৈধ যাত্রীদের ওপর চালানো হয় অযাচিত আমলাতান্ত্রিক নিপীড়ন ও বৈষম্য। গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নেপালগামী তিন তরুণীকে বিমানবন্দরে অহেতুক আটকে দেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ (বিচারপতি কামরুল কাদের ও ফাতেমা আনোয়ার) রুল জারি করে জানতে চেয়েছেন— কেন এই বিদেশযাত্রায় বাধাকে আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং লিঙ্গভিত্তিক বৈষম্যমূলক ঘোষণা করা হবে না?

প্রশাসনের এই দ্বিচারিতা পুরো ব্যবস্থাটির প্রতিই তীব্র ক্ষোভ ও বিতৃষ্ণা তৈরি করে। ক্ষমতাবানদের বেলায় মৌখিক নির্দেশে নিরাপত্তা ডিঙিয়ে প্রবেশ করার বিশেষ সুবিধা দেওয়া হয়, আর সাধারণ বৈধ নাগরিকদের ক্ষেত্রে অহেতুক হাত-পা বেঁধে হয়রানি ও অন্যায্য ক্ষমতার দাপট দেখানো হয়।

স্ক্যানার বসানো কিংবা বড় বড় কথা বলাই নিরাপত্তার একমাত্র মাপকাঠি হতে পারে না; প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি এভাবে সুপারিশ ও স্বজনপ্রীতির আখড়া হয়, তবে নিরাপত্তার পুরো কাঠামোটাই ধসে পড়তে বাধ্য। অবিলম্বে পাস ইস্যুর পুরো প্রক্রিয়াটি কেন্দ্রীয়ভাবে স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর অনলাইন সিস্টেমে রূপান্তর করতে হবে এবং সর্বস্তরে কড়া জবাবদিহি নিশ্চিত করতে হবে। বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে কোনো ব্যক্তির মুখে মুখে দেওয়া নির্দেশ বা সুপারিশে প্রবেশাধিকার প্রদান পুরোপুরি নিষিদ্ধ করতে হবে, অন্যথায় দেশের সার্বিক নিরাপত্তাকে এভাবে ঝুঁকির মুখে ফেলার জন্য দায়ী কর্মকর্তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি।

খবরদারিবিমানবন্দরকেপিআইঅরাজকতানিরাপত্তাব্যবস্থাসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ