মেঘনায় মাছ ধরতে গিয়েছিলেন আকতার হোসেন হাওলাদার (৪০)। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে যাওয়া আখতােরর জালে মাছ না ধরা পড়লেও বুকে পেয়েছেন রাষ্ট্রের বুলেট। অথচ মাছ মারার এই নিষেধাজ্ঞার মৌসুমে রাষ্ট্রের কাছ থেকে তার পাওয়ার কথা ছিল খাবার, টিকে থাকার সাহায্য।
নিরন্ন মানুষ কেন আইন ভাঙে? শত বছর পূর্বে মানুষের অধিকারের কথা বলতে গিয়ে জর্জ বার্নার্ড শ বলেছিলেন, ‘ক্ষুধার্ত মানুষ কোনো আইন মানে না।’ আজ আধুনিক যুগে, একটি গণতান্ত্রিক দেশে একজন ক্ষুধার্ত মানুষকে জীবন দিতে হয়েছে আইন ভঙ্গ করার জন্য। চার মেয়ে, দুই...