জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধার ২৫ উপজেলায় ক্ষুদ্রসেচ উন্নয়নে প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়িয়ে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নেওয়া ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (অংশ-১)’ আজ বুধবার (১৮ নভেম্বর) একনেক সভায় অনুমোদন পায়।২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর আওতায় ২১ হাজার ৫০৫ হেক্টর জমিতে আ...