আমাদের দৈনন্দিন জীবন ও কর্মক্ষমতার বড় একটি অংশ নির্ভর করে দৃষ্টিশক্তির ওপর। কিন্তু বর্তমান যুগে অতিরিক্ত স্ক্রিনের ব্যবহার, পরিবেশগত পরিবর্তন, বয়স ও জন্মগত ত্রুটির কারণে চোখে নানা সমস্যা দেখা দেয়। কোন পরিস্থিতিতে চশমা ব্যবহার করা প্রয়োজন, তা জানা থাকলে চোখের অস্বস্তি কমাতে সুবিধা হয়।
ক্ষীণদৃষ্টি: দূরের জিনিস ঝাপসা দেখলে ক্ষীণদৃষ্টি হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত সঠিক পাওয়ারের চশমা পরা প্রয়োজন।
দূরের কিছু দেখার সময়: গাড়ি চালানো, সিনেমা দেখা কিংবা ক্লাসরুমে বোর্ডের...