কারও সঙ্গে মনোমালিন্য হয়েছে? বন্ধুর সঙ্গে বাকবিতন্ডা? হতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গেই ভুল বুঝাবুঝি। মান ভাঙাতে হবে, অথবা বন্ধুর কাছে ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। কিন্তু কিছুতেই মুখ ফুটে সরি বলতে পারছেন না। এমন পরিস্থিতিতে জাপানে চাইলে অন্য একজনকে ভাড়া করতে পারেন। তিনি আপনার হয়ে হাজির হবেন, বিনয়ের সঙ্গে মাথা নত করবেন, ভুল স্বীকার করবেন, এমনকি প্রয়োজন হলে কাকুতি-মিনতিও করবেন। বিনিময়ে দিতে হবে নির্দিষ্ট অঙ্কের টাকা।শুনতে অদ্ভুত মনে হলেও জাপানে এটি একধরনের পেশাদার সেবা। নাম ‘শাজাই দাইকো’। জা...